বিমানের লন্ডন রুটে ফ্লাইট শুরু ২১ জুন, কাতার এয়ারওয়েজ আসছে আজ

আজ উন্মুক্ত হচ্ছে আন্তজাতিক রুটের ফ্লাইট চলাচল

করোনাভাইরাস পরিস্তিতিতে দীর্ঘ আড়াই মাসের বেশি বন্ধ থাকার পর, কাল মঙ্গলবার থেকে যুক্তরাজ্য ও কাতারে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস  ২১ জুন থেকে লন্ডন ফ্লাইট চলাচল শুরু করবে। তবে কাতার এয়ারওয়েজ ঢাকা–দোহার রুটে ফ্লাইট কালই চালু করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, যুক্তরাজ্যে বিমান লন্ডন ম্যানচেস্টার রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনা করত। তবে আপাতত ম্যানচেস্টারে যাবে না বিমান। লন্ডনে প্রতি সপ্তাহে ঢাকা থেকে একটি করে ফ্লাইট যাবে। বেবিচকের অনুমতি পাওয়ার পর ২১ জুন থেকে লন্ডন রুটে বিমানের ফ্লাইট চলবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার দিবাগত রাতেই কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঢাকায় আসছে। তাদের প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে কাতার এয়ারওয়েজের ট্রানজিট যাত্রীরা কেবল চলাচল করতে পারবেন। অন্যদিকে যুক্তরাজ্যে কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলতে পারবে।কাল থেকে চালু হচ্ছে কাতার এয়ারওয়েজ ঢাকা–দোহার রুটে ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.