সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে বাশার আল আসাদ আবারও চাপের মুখে

সরকার বিরোধী বিক্ষোভ আবারও শুরু হয়েছে সিরিয়ায়। বিরোধীরা দেশটির দক্ষিণাঞ্চলের শহরগুলোর রাস্তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন।

বিবিসি জানিয়েছে, ২০১১ সালে যেখান থেকে প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে অভ্যুত্থান শুরু হয়েছিল, বিক্ষোভকারীরা আবার সেখানেই ফিরে এসেছে।

খাদ্যাভাবের কারণেই যুদ্ধবিধস্ত দেশটির এবার বিক্ষোভ শুরু হয়েছে। এবছর সিরিয়ায় খাবারের দাম দ্বিগুণ বেড়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে লেবাননে ব্যাংক ব্যবস্থায় ধস।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতরের প্রধান স্যার মার্ক লোকক বলছেন, সিরিয়ানরা এখন গণক্ষুধার শিকার যা এক বা দু‌ বছর আগেও ছিল না। এ ঘটনা ঘটছে এমন সময় যখন পৃথিবী কোভিড-১৯ মহামারির অর্থনৈতিক পরিণাম সবেমাত্র উপলব্ধি করতে শুরু করেছে।

সিরিয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি। দুটি বিশ্বযুদ্ধ যোগ করলে যতদিন ধরে চলেছিল তার চেয়ে বেশি দিন ধরে চলছে সিরিয়ার যুদ্ধ।

যুক্তরাষ্ট্রের হিসেবে, এই যুদ্ধে প্রায় ৭ লাখ লোক নিহত হয়েছে, আর যারা বেঁচে আছে তাদের ৯০ ভাগই জীবন কাটাচ্ছে দারিদ্র্যের মধ্যে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.