বেইজিংয়ের করোনা এখন ‘নিয়ন্ত্রণে’

বেইজিংয়ে করোনাভা সংক্রমণ এখন স্থিতিশীল।
এই পরিস্থিতিতে চীনের রাজধানীতে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে ঘোষণা করলেন এক জনস্বাস্থ্য কর্মকর্তা।

বেইজিংয়ে একদিনে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, আগের দিনের চেয়ে চারজন বেশি।
আর চীনের মূল ভূখণ্ডে মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারি বিশেষজ্ঞ উ জুনিইউ বলেছেন,
‘বেইজিংয়ে মহামারি নিয়ন্ত্রণে এসেছে। আমি যখন বলছি নিয়ন্ত্রণে রয়েছে, তার মানে এই নয় যে কাল বা পরশু আক্রান্তের সংখ্যা শূন্যে নামবে।’
বাসিন্দাদের সতর্ক করে দিলেন এই কর্মকর্তা, ‘এই প্রবণতা আরও কিছু সময় থাকবে।
কিন্তু আক্রান্তের সংখ্যা কমতে থাকবে, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম (বেইজিংয়ে) জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.