রোববার থেকে খুলছে মক্কার মসজিদ

তিন মাস বন্ধ থাকার পর আগামী রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে মক্কার দেড় সহস্রাধিক মসজিদ খুলছে।
গত মাসে সৌদির অন্যান্য শহরের মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ সাধারণ জনগণের জন্য বন্ধ ছিল।
আগামী রোববার ফজরের নামাজের সময় থেকে মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেওয়া হবে।

শুক্রবার (১৯ মে) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সেখানে সৌদির ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রির বরাত দিয়ে বলা হয়, মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার শর্ত হিসেবে
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.