কাতার এয়ারের ফ্লাইটে দোহা থেকে ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা গেলেন হানিফ

গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে কানাডার উদ্দেশে রওনা হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তার।

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল জানান, মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।

তারিকুল ইসলাম টুটুল জানান, মাহবুব উল আলম হানিফ করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না। শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.