ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেট সীমান্তে এক বাংলাদেশি নিহত

শনিবার বিকালে ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আরো এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

সন্ধ্যায় খাসিয়াদের গুলিতে নিহত বাবুল বিশ্বাস (২৬)-এর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

উপজেলার শাতাল শান্তিবাজার গ্রামের গোলাপ বিশ্বাসের ছেলে নিহত বাবুল। এ ঘটনায় ইন্দ্র বিশ্বাস নামে আরো এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একই উপজেলার প্রেমপাড়া গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটিলিয়ান সূত্রে জানায়, এই ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে ৫/৬ জন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে ঢুকে কাঠ আনতে যায়। এসময় ভারতীয় খাসিয়ারা গুলি করে। এতে বাবুল বিশ্বাস মারা যান ও ইন্দ্র বিশ্বাস আহত হন।

অধিনায়ক লে. কর্নেল আহমদ ইউসুফ জামিল বলেন, নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ইন্দ্র বিশ্বাসকে পাওয়া যাচ্ছে না। তিনি দেশে প্রবেশ করে আত্মগোপনে রয়েছেন

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.