সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৭ লাখ ৬৬ হাজার ৩৫ জন এবং মারা গেছে চার লাখ ৬২ হাজার ছয়শ ৯১ জন।
করোনা ঝড়ে বিশ্বের শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র চরম বিপাকে পড়েছে।
সে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২২ লাখ ৯৭ হাজার একশ ৯০ জন এবং মারা গেছে এক লাখ ২১ হাজার চারশ সাতজন।
এছাড়া রাশিয়া এবং দুই অর্থনৈতিক শক্তিধর দেশ ইতালি ও স্পেনের অনেক মানুষের মৃত্যু হয়েছে।
আর করোনা কিভাবে ছড়িয়ে গেল তা শনাক্ত করতে বিস্ময়কর তথ্য পেয়েছেন গবেষকরা।
ইতালির স্বাস্থ্য বিষয়ক একটি প্রতিষ্ঠান নর্দমার ময়লা পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছে।
গত বছরের ১৮ ডিসেম্বর ওই পানি সংগ্রহ করা হয়েছিল।
এর দুই মাস পর ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথম ইতালিয়ান নাগরিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
আইএসএস ইন্সটিটিউট-এর বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,
ইতালির মিলান ও তুরিন শহর থেকে গত ডিসেম্বরে সংগ্রহ করা নর্দমার পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা।
এছাড়া বলগনায় জানুয়ারিতে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে।