বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু প্রায় ৪ লাখ ৭৭ হাজার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯২ লাখ।
আর এতে মৃত্যুর সংখ্যা প্রায় ৪ লাখ ৭৭ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ লাখ ৩৭ হাজার ৬৯১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৯১১ জনের।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র।
বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৮৫৪ জন। আর এতে মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ২১৭ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.