বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার জন্য ক্ষমা চায় ও ক্ষতিপূরণ দেয়, তবে দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে বিশ্বের ছয়টি শক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দিয়েছিলেন ।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের লাগাম ধরতে এই চুক্তি যথেষ্ট নয়।
হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু পরমাণু চুক্তির অধীন বাধ্যবাধকতা পূরণ করতে হবে তাদের।
যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরে যাওয়ার জন্য ইরানের কাছে ক্ষমা চাইতে হবে ও ক্ষতিপূরণ দিতে হবে তবেই কেবল আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তেহরান।