বিমানের বিশেষ ফ্লাইটে আটকেপড়া ২৪৭ প্রবাসী ফ্রান্সের চার্লস দ্য গল এয়ারপোর্টে পৌঁছেছে

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ফ্রান্সের চার্লস দ্য গল এয়ারপোর্টে পৌঁছেছে করোনায় আটকেপড়া ২৪৭ ইউরোপের প্রবাসী বাংলাদেশি।

করোনাভাইরাসের এর প্রাদুর্ভাব ও বিস্তার রোধকল্পে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি সময়মতো ফিরতে পারেননি তাদের অনুরোধের প্রেক্ষিতে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে আগত যাত্রীদের স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, দিলওয়ার হোসেন কয়েস, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত  বিশেষ ফ্লাইট আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য ফ্রান্স আওয়ামী লীগ ও আয়েবা-কে ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাষ্টকেও তাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ফরাসি সরকারকেও এ বিশেষ বিমান পরিচালনার যাবতীয় অনুমোদন অতি দ্রুততার সঙ্গে প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

তিনি আগত প্রবাসী বাংলাদেশিদের ফরাসি তথা সংশ্লিষ্ট দেশের সরকারের কোভিড-১৯-এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিন/হোম আইসোলেশনে থাকার জন্য আহ্বান জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.