দুবাই পর্যটকদের ৭ জুলাই থেকে স্বাগত জানাবে

করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পর্যটকরা ফের দুবাই ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন।

দেশটিতে পর্যটকদের আগামী ৭ জুলাই থেকে স্বাগত জানানো হবে। সংযুক্ত আরব আমিরাতের আকর্ষণীয় পর্যটন গন্তব্য দুবাই। বিভিন্ন দেশের ভ্রমণপ্রেমীদের কাছে এটি প্রিয় শহর।

তবে এবার করোনার কারণে নিয়ম থাকবে ভিন্ন। দুবাই ভ্রমণে আগ্রহীদের কিছু নিয়মাবলি ও নির্দেশিকা মেনে চলতে হবে।

নতুন নিয়মানুযায়ী, দুবাই প্রবেশের জন্য চার দিন আগে পাওয়া করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। আর যারা করোনা পরীক্ষা করাননি, তারা বিমানবন্দরে পরীক্ষা করাতে পারবেন। যদি কোনো পর্যটকের শরীরে এই ভাইরাস ধরা পড়ে, তবে তাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

দুবাইয়ে ভ্রমণকারী প্রত্যেক বিদেশি নাগরিগকের জন্য মোবাইল ফোনে কোভিড-১৯ ডিএক্সবি অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক। এর পর বিমানবন্দর কর্তৃপক্ষের জানার সুবিধার্থে তাদের অবশ্যই সব বিবরণ নিবন্ধন করতে হবে।

এ ছাড়া পর্যটকদের একটি হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে স্বাস্থ্য বীমা থাকা আবশ্যক। কোনো পর্যটকের করোনার উপসর্গ থাকলে বিমান সংস্থা চাইলে তাকে ফ্লাইট থেকে বাদ দিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.