ইরানে সরকারি হিসাবের চেয়ে ‘১০ গুণ বেশি’করোনায় মৃত্যুঃ বিবিসি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যত লোক মারা গেছে বলে সরকারি হিসেবে বলা হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হতে পারে। বিবিসির ফারসি সার্ভিসের এক অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাস সংক্রমণ মধ্যপ্রাচ্যে সবচাইতে গুরুতর ছিল ইরানে। সেখানে ২ লাখ ১৫ হাজারের বেশি আক্রান্ত এবং ১০ হাজারের বেশি লোকের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।

বিবিসি ফারসি‌’র অনুসন্ধানে দেখা যায়, ইরানে স্বাভাবিকের চেয়ে ৬ হাজার ৪০০ বেশি মৃত্যু হয়েছে শীতকালে, যা ওই একই সময়ে করোনাভাইরাসে মৃতের সরকারি সংখ্যার চাইতে ৫ হাজার বেশি।

রাজধানী তেহরানে করোনাভাইরাসে মৃত্যুর সরকারি সংখ্যার চেয়েও বেশি ছিল এই একই সময়ে ‘অতিরিক্ত’ মৃত্যুর সংখ্যা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.