‘লকডাউন শিথিলের পর ইউরোপে করোনাভাইরাসের পুনরুত্থান হচ্ছে’

করোনাভাইরাসের কারনে দেওয়া লকডাউন শিথিলের মাসখানেকের মাথায় ইউরোপের বিভিন্ন অঞ্চলে, অন্তত ৩০টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা পুনরায়
বাড়তে শুরু করেছে বলে সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

শুক্রবার (২৬ জুন) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে হু’র আঞ্চলিক পরিচালক ডক্টর হান্স হেনরি ক্লুজ জানান,
সম্প্রতি সুইডেন, আরমেনিয়া, আজারবাইজান, ইউক্রেন, কসোভো, মলদোভা, উত্তর মেসিডোনিয়াসহ ইউরোপের ১১টি অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণের
‘খুব তাৎপর্যপূর্ণ পুনরুত্থান’ ঘটেছে। অন্তত ৩০টি দেশে সার্বিক করোনা সংক্রমণ বেড়েছে।
এর মধ্য দিয়ে লকডাউন শিথিলের ফলে করোনার সংক্রমণ বাড়বে, পূর্বে ঘোষিত তার এমন আশঙ্কা সত্যে পরিণত হয়েছে বলে জানান তিনি।

উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে হান্স বলেন, করোনার এই সংক্রমণ বৃদ্ধি যদি নিয়ন্ত্রণ করা না হয়,
তাহলে এটি স্বাস্থ্যব্যবস্থাকে ‘খাদের কিনারে’ নিয়ে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.