করোনার লক্ষণ নিয়েই বিয়ে, পরের দিনই মৃত্যু

বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনার সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল। তবু তা উপেক্ষা করে বিয়ে করতে গিয়েছিল এক যুবক।
ভালোয় ভালোয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পরদিনই মারা গেলেন তিনি। অসাবধানতার এই চরম নমুনাটি ঘটেছে ভারতের বিহারে।

সদ্য বিবাহিত যুবকটি মারা তো গেলেনই, সেই সাথে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া মানুষজনের শরীরেও ছড়িয়ে দিয়ে গেলেন এই মারণ রোগ।
এখন পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া ৩৬৯ জনের শরীর থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে ৮৯ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে এবং ৩১ জন আগে থেকেই করোনা পজিটিভ ছিলেন বলে জানা গেছে।
পাটনার পালিগঞ্জে হওয়া এই বিয়ের অনুষ্ঠান থেকেই করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.