যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে মার্কিন তরুণীকে নাৎসিদের পতাকা সারানোকালে গুলি

রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রেরর ওকলাহোমা রাজ্যের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে নাৎসিদের পতাকা সরানোকালে বাড়ির মালিক এক মার্কিন তরুণীকে গুলি করেছেন। এই ঘটনায় বাড়ির মালিক ফেস্টারকে গুলি করার দায়ে আটক করা হয়েছে।

গারফিল্ড কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে শেরিফ জোডি হেলম জানিয়েছেন, ওই নারী গারফিল্ড কাউন্টির আলেকজান্ডার ফেস্টার (৪৪) নামক ব্যক্তির বাড়ির পাশেই একটি পার্টিতে এসছিলেন। একপর্যায়ে ওই তরুণী ফেস্টারের বাড়ি বাইরে উড়তে থাকা একটি নাৎসি পতাকা সরানো চেষ্টা করেন। এমন সময় ওই নারী গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে ফেস্টার তাকে সেমি-অটো রাইফেল দিয়ে গুলি করেছেন। এরপর তাকে ধরে গারফিল্ড কাউন্টির পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শেরিফ জোডি হেলম জানান, রবিবার সকালে ওই তরুণী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকেন। পরে ডিপুটিদের কল পাওয়ার পর তাকে উদ্ধার করা হয়। তার শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। আশা করা হচ্ছে, তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।

এনবিসি নিউজে বলা হয়েছে, ফেস্টারে বাড়ির বেশ কয়েকটি ক্যামেরাতে দেখা যায়, তিনি কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া ছাড়াই ওই তরুণীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এই ঘটনায় ফেস্টারকে আটক করেছে স্থানীয় পুলিশ। গুলি করে হত্যাচেষ্টা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তাকে চলতি মাসের ৯ তারিখে আদালতে নেওয়া হবে।

শেরিফ হেলম প্রথমে বলেছিলেন যে ওই নারী পতাকা চুরি করার চেষ্টা করেছিলেন। তবে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ওই তরুণীর উদ্দেশ্যকে ঘিরে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।

সূত্র: বিবিসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.