টানা ৪৭ দিন সংক্রমণমুক্ত থাইল্যান্ডে বিদেশফেরত ১৪ জনের করোনা শনাক্ত

টানা ৪৭ দিন নতুন কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি থাইল্যান্ডে। কিন্তু বিদেশ থেকে দেশে ফেরা মানুষদের পরীক্ষা

করে সেখানে নতুন ১৪ জন করোনা রোগী পাওয়া গেছে।
এর মাধ্যমে দেশটিতে জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত ৩,২১৬ জন করোনা রোগী শনাক্ত হলো। যাদের মধ্যে ৩,০৮৮ জনই

সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যা অবশ্য ৫৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৪ জন করোনা রোগীর মধ্যে ৯ বছর বয়স্ক একজন রয়েছে, যে তার পরিবারের সাথে বিদেশ ভ্রমণ করেছিল।
৪২ বছর বয়স্ক আরেকজন ২৮ জুন বাহরাইন থেকে নিজ দেশে ফিরে এসে করোনায় শনাক্ত হয়ে এখন কোয়ারেন্টিনে আছেন।
ওই নারীর করোনার কোন উপসর্গ ছিল না। ৯ জুলাই তার করোনা শনাক্ত হয়।

৩১ বছর বয়স্ক আরেক রোগী যুক্তরাষ্ট্রের একটি প্রমোদতরীতে কাজ করতেন। গত রবিবার নিজ দেশে ফিরলে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়।
তারও করোনার কোন উপসর্গ ছিল না। কিন্তু বৃহস্পতিবার তার শরীরে করোনা শনাক্ত হয়।

অন্য ১২ জনের মধ্যে ১১ জন শিক্ষার্থী (বয়স ১৯-৩১) এবং ওই ৯ বছরের বালিকা সম্প্রতি সুদান থেকে ফিরেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.