ওমান থেকে ফিরলেন ৩৯৬ বাংলাদেশি

প্রাণঘাতী করোনার কারণে ওমানে আটকা পড়া ৩৯৬ বাংলাদেশি দেশে ফিরছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনার কারণে ওমানে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিক।
দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা স্বদেশে ফিরলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.