কাল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার

ঢাকা, ২৯ জুলাই ২০২০ : নভোএয়ার কাল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। এই রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।জনপ্রতি একমুখী ভাড়া ৩৫০০ টাকা
নির্ধারন করা হয়েছে।
প্রতিদিন ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে, ১২টায় ও ২টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার কক্সবাজার থেকে সকাল ৯টা ০৫মিনিটে, ১টা ৩৫ মিনিটে ও ৪ টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
হোটেল মোটেল চালু হওয়া সাপেক্ষে শীঘ্রই ভ্রমণপিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষনা করা হবে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর, বরিশাল, রাজশাহী রুটে ফ্লাইট  পরিচালনা করছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস  সংক্রমণ রোধে সরকারি  নির্দেশে ২৫ মার্চ থেকে  অভ্যন্তরীন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ লা জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট, যশোর, বরিশাল ও  রাজশাহী রুটে ফ্লাইট  পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় কক্সবাজার রুটে  ফ্লাইট পরিচালনা শুরু হল।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.