অগস্ট মাসে কোন কোন দিন ফ্লাইট বন্ধ থাকবে কলকাতায়

করোনাভাইরাস নিয়ন্ত্রণ না হওয়ায় নতুনকরে সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
অগস্টে বেশ কয়েকদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। কিন্তু, বারবার সেই দিন পরিবর্তন করেছে রাজ্য।
রাখি কিংবা ইদ, এরকম নানা কারণে দিন বদলানো হয়েছে।

সোমবারও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে সেই তালিকায়। আর এই দিনগুলিতে বন্ধ থাকবে বিমান পরিষেবা।
কলকাতা বিমান বন্দর থেকে উড়বে না কোনও বিমান।

আগে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, ৫ অগস্ট, ৮ অগস্ট, ১৬ অগস্ট, ১৭ অগস্ট, ২৩ অগস্ট, ২৪ অগস্ট, ৩১ অগস্ট কোনও বিমান পরিষেবা চালু থাকবে না।
তবে লকডাউনের দিন পরিবর্তন হওয়ায় সেই দিনও বদলেছে।

নতুন তালিকা অনুযায়ী, যেসব দিন বন্ধ থাকছে সেগুলি হল ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ অগস্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.