রোগীকে ওষুধে অজ্ঞান করে নোংরামি, ভিডিও ফাঁস

৩০ বছর বয়সী একজন পুরুষ নার্সের বিরুদ্ধে ২০ বছর বয়সী নারী রোগীকে ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এমনকি ২০ বছর বয়সী ওই রোগীর সঙ্গে এ ধরনের বর্বর আচরণের ভিডিও ধারণ করে রেখেছেন তিনি।
এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে কুইন্সল্যান্ড পুলিশ। আদালত তার জামিন না-মঞ্জুর করেছে।

অভিযুক্তের পরিচয় গোপন রাখা হয়েছে। আদালত সাফ জানিয়ে দিয়েছে, কর্মস্থলে এ ধরনের কর্মকাণ্ড বড় ধরনের অপরাধ।
সেটার ভিডিও টিন্ডার ও স্নাপচ্যাটে দিয়ে অপরাধের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছেন অভিযুক্ত নার্স।

পুলিশ বলছে, কুইন্সল্যান্ডের মেরি স্ট্রিটের একটি হাসপাতালে গত মাসে ভর্তি ছিলেন ওই নারী। সেখানেই ওই নারী ভয়াবহ পরিস্থিতির শিকার হন।

বিচারক অ্যান্থনি গেট আজ বুধবার শুনানির পর বলেছেন, যে ধরনের অভিযোগ উঠেছে, তা চরম উদ্বেগের।

ওই নার্সের কাছ থেকে দুটি মোবাইল ও একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ।
অঘটন ঘটানোর পর নারীদের সঙ্গে যোগাযোগের জন্য এসব ডিভাইস ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২৪ আগস্ট মামলার পরের শুনানির দিন ঠিক করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.