এভিয়েশন নিউজ ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরের ক্ষতি হয়েছে ১১০ কোটি পাউন্ড। এ অবস্থায় বিট্রিশ সরকারের কাছে ফ্লাইটের যাত্রীদের কোয়ারেন্টিনের বদলে করোনা টেস্ট প্রোগ্রামের দাবি জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর এএফপি।
পুরো ইউরোপের মধ্যে সাধারণত ব্যস্ততম বিমানবন্দর হিথরো। কিন্তু চলমান মহামারীর প্রেক্ষাপটে ২০২০ সালের প্রথম ছয় মাসে বিমানবন্দরটির করপূর্ব ক্ষতি হয়েছে ১১০ কোটি পাউন্ড। দ্বিতীয় প্রান্তিকে যাত্রী সংখ্যা প্রায় ৯৬ শতাংশ পতন হওয়ায় বছর ওয়ারি আয় কমে দাঁড়িয়েছে অর্ধেকে।
এ অবস্থায় যাত্রীদের কোয়ারেন্টিন ব্যবস্থা বিমানবন্দরটির আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রধান নির্বাহী জন হল্যান্ড এক বিবৃতিতে বলেন, আয় ও ক্ষতিরএই উপাত্ত নিশ্চিতভাবেই সরকারকে বর্তমান পরিস্থতি নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
এখন যুক্তরাজ্যে যাত্রীদের জন্য দ্রুত করোনা টেস্টপ্রোগ্রাম চালু করা প্রয়োজন। কিন্তু তা না করে ব্রিটেনকোয়ারেন্টিন নিয়ে জুয়া খেলছে। মূলত সম্প্রতি ভাইরাসসংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে স্পেন থেকে আসা সবযাত্রীকে কোয়ারেন্টিনে রাখার বিতর্কিত সিদ্ধান্ত নেয় ব্রিটেন।
এ সিদ্ধান্তের সমালোচকদের মধ্যে অন্যতম হিথরো বিমানবন্দর। কোয়ারেন্টিনের বদলে তারা চাইছে ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ফ্রান্স ও জার্মানির মতো স্বাস্থ্য পরীক্ষা করা হোক। জন হল্যান্ড বলেন, করোনা টেস্টের মধ্য দিয়ে নিরাপদে পুনরায় ভ্রমণ কার্যক্রমের পাশাপাশি যুক্তরাজ্যের যেসব বড় বাজার বর্তমানে বন্ধ রয়েছে, সেগুলো খুলে দেয়া সম্ভব।
অন্য ইউরোপীয় প্রতিযোগীরা এরই মধ্যে যাত্রীদের করোনা টেস্টের মধ্য দিয়ে এ বিষয়ে এগিয়ে যাচ্ছে। ফলে যুক্তরাজ্যও দ্রুত এ পদক্ষেপ না নিলে ক্ষতি আরো বাড়বে
