ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, কিছু দেশ বিস্ফোরণের ঘটনাকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার জন্য এ বিস্ফোরণকে ব্যবহার করা উচিত হবে না। সতর্কভাবে বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে হবে।
তিনি বিপর্যস্ত লেবাননের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এই আহ্বান জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই লেবাননকে সহযোগিতা করতে চায়, তবে দেশটির উচিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া।
মঙ্গলবার রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর গত শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেন।
চাপের মুখে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ঘোষণা করতে পারেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।