১০২ দিন পর গত মঙ্গলবার নিউজিল্যান্ডে প্রথমবার স্থানীয় কারও করোনা পজিটিভ আসে।
দেশে আবার করোনাভাইরাস ফিরে আসার কারণ সন্ধান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।
এরই মধ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আরও চারজন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই স্থানীয়ভাবে সংক্রমিত।
সব মিলিয়ে দেশে ৩৬ জন সক্রিয় করোনা রোগী রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন টেলিভিশনে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কতটা গুরুতর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তা দেখতে পারছি।
অভিজ্ঞতা বলছে এই ঘটনা ভালো হওয়ার আগে আরও খারাপ হতে চলেছে।’