ভারতে করোনাভাইরাসে মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পঞ্চাশ হাজার পেরিয়ে গেছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এই তথ্য জানা গেছে।
নতুন করে আরও ৯৪১ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে হয়েছে ৫০ হাজার ৯২১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৯২ শতাংশ।

তবে টানা ১০ দিন পর ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ষাট হাজারের নিচে নেমে এসেছে।
রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত ৫৭ হাজার ৯৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.