‘ট্রাম্প ইরানের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন’

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরও থেমে যাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যেভাবেই হোক, ফের এই নিষেধাজ্ঞা কার্যকরের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন সরকারকে আন্তর্জাতিক আইনের বৃহত্তম লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করে বলেছেন, ট্রাম্প ইরানি জনগণের সঙ্গে সবচেয়ে বড় শত্রুতা এবং এদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন।

রোববার (১৬ আগস্ট) ইরানের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ মন্তব্য করেন রুহানি।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রেরর ইরানবিরোধী প্রস্তাব পাস না হওয়া সম্পর্কে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন পেশ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.