ইহুদিবাদী দেশ ইসরাইলের সঙ্গে বন্ধুত্বের পথে ৫ আরব দেশ

ইসরাইল বিশ্বের তৃতীয় আরব দেশ হিসেবে আরব আমিরাতের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে।
আরব আমিরাতের পরে এবার অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক স্থাপনের পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইসরাইল।
যেসব দেশের সঙ্গে ইসরাইলের গোপন সম্পর্ক রয়েছে সেসব আরব দেশ প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে আসতে পারে।
এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ওমান, মরক্কো, সৌদি আরব ও কাতার।

ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে গোপন সম্পর্ক প্রকাশ্য ও আনুষ্ঠনিক করার বিষয়ে পরবর্তী আরব দেশ বাহরাইন হবে আশা করা হচ্ছে।
গোয়েন্দা বাহিনী প্রধান (মোসাদ) ইয়াসি কোহেন গত সপ্তাহের শেষে বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফার সঙ্গে কথা বলেছেন।
বাহরাইনের বাদশাহর মুখপাত্রের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী শনিবার বাহরাইনের বাইরে একটি ‘ব্যক্তিগত সফর’ করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.