ভিয়েনায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ইউনিক

হাসান তামিম, ভিয়েনা থেকে : নেপালী প্রবাসীদের সংগঠন (এন আর এন এ) এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমটি এভারেস্টকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশী ফুটবল ক্লাব এফসি ইউনিক।

রাজধানী ভিয়েনার দানিয়ুব নদীর তীর ঘেষে অবস্থিত খেলার মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে নেপালি প্রবাসীদের ক্লাব ছাড়াও বাংলাদেশী ফুটবল ক্লাব এফসি ইউনিক অংশগ্রহন করে।

উক্ত টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এফসি ইউনিকের ইমন। উল্লেখ্য ভিয়েনাতে বাংলাদেশী কয়েকটি ফুটবল ক্লাব রয়েছে। তার মধ্যে এফসি ইউনিক অন্যতম।

ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় করোনাভাইরাসের কারনে এ বছর হয়তবা কোন টুর্নামেন্টে অংশগ্রহন করা হচ্ছে না তবে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা বলেন ক্লাব কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.