কাশ্মির থেকে ১০ হাজার সেনা সরিয়ে নিচ্ছে ভারত

জম্মু-কাশ্মিরের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নিচ্ছে ভারত।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়।

গত বছরের আগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয় এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।
তাতে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় সেনা মোতায়েন করে ভারতের কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রশাসিত অঞ্চল দুটিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী কিংবা সিএপিএফের মোতায়েনের বিষয়টি পর্যবেক্ষণ করার পর এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক আদেশে তারা বলেছে, ‘তাৎক্ষণিকভাবে জম্মু-কাশ্মির থেকে সিএপিএফের একশ কোম্পানিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবার তাদের আগের স্থানে ফিরিয়ে নেওয়া হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.