নিউজিল্যান্ডে করোনার জন্য জারি করা প্রথম লকডাউনকে অবৈধ ঘোষণা করেছে দেশটির হাইকোর্ট।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৯ দিন লকডাউন আরোপ করেছিল নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ।
কিন্তু আদালত বলছে, এতে করে মানুষের অধিকার এবং স্বাধীনতা খর্ব হয়েছে।
বুধবার নিউজিল্যান্ডের হাইকোর্ট এক রুলে জানান, ঘরে না থাকলে শাস্তির মুখে পড়তে হবে এমন নির্দেশের কারণে নাগরিক স্বাধীনতা লঙ্ঘন হয়েছে।
গত জুলাইয়ে নিউজিল্যান্ডের একজন আইনজীবী অ্যান্ড্রু বরোডেলে করা এক মামলায় আদালত এমন রুল দিলেন।
বিচারকদের তিন সদস্যের একটি প্যানেল অনেকগুলো অভিযোগের ক্ষেত্রে ছাড় দিলেও তারা বলছেন, বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারে কড়াকড়ি নিয়ে কর্তৃপক্ষের লিখিত আদেশকে আগে আইনে পরিণত করতে হতো। ওই আদেশ অনুযায়ী নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ বলেছিলেন, কেউ যদি ঘরে থাকা নির্দেশ অমান্য করে, তাহলে তাকে পুলিশ ডিটেনশনে নেয়া হবে।