ভারী বর্ষণে পাকিস্তানে ২৪ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাবে ভারী বর্ষণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

উদ্ধার কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

জানা যায়, নিহতদের মধ্যে অধিকাংশই ঘরের ছাদ ভেঙে পড়ার কারণে মারা গেছে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী তিন-চারদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
ভারী বর্ষণের কারণে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আকস্মিক বন্যার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.