এখনো গভীর কোমায় সাবেক ভারতীয় রাষ্ট্রপতি

প্রায় দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তজমাট বাঁধার কারণে সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
তারপর থেকে এখন পর্যন্ত গভীর কোমায় আছেন তিনি। এখনও তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে এক বুলেটিনে জানিয়েছে দিল্লির সামরিক হাসপাতাল।

আজ শনিবার (২২ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, প্রণবের অবস্থা এখনও স্থিতিশীল।
অস্ত্রোপচারের কদিন পর তার শ্বাসযন্ত্রে সংক্রমণের চিকিৎসা চলছে বলে জানায় তারা।

প্রণবের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক বুলেটিনে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালেও প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় রয়েছেন এবং তার শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা চলছে।
তার শারীরিক প্যারামিটার স্থিতিশীল। এখনও তাকে ভেন্টিলেটরের সহায়তায় রাখা হয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.