আমেরিকাকে মোকাবিলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইরান-রাশিয়া

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেছেন, আমেরিকার একাধিপত্যবাদ ও বলপ্রয়োগ নীতি মোকাবিলায় ইরান এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে কাজ করতে যাচ্ছে।

এ জন্য গত কয়েক বছর ধরে যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে মস্কো ও তেহরান।

রোববার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই মোইগুর সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি।
এ সময় তিনি গত কয়েক মাসের ঘটনা প্রবাহে রাশিয়ার ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন।
এর মধ্যে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সরাসরি ভোট দিয়েছে রাশিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.