অনেক জল্পনা-কল্পনার পর সোনিয়া গান্ধীই থাকছেন কংগ্রেস পার্টির অন্তর্বর্তী সভাপতি।
দলের শীর্ষ পদ থেকে তার পদত্যাগের আভাস দিলেও শেষ পর্যন্ত দলীয় নেতাদের অনুরোধে তিনি বহাল থাকছেন কংগ্রেসের নেতৃত্বে।
দিনভর পার্টির ওয়ার্কিং কমিটির বৈঠকে উত্তেজনা এবং শোরগোল শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় নেতাদের অনুরোধে তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।