অস্ট্রিয়া একজন রুশ কূটনীতিককে ‘অনাকাঙ্ক্ষিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। ওই কূটনীতিককে অস্ট্রিয়া ত্যাগ করার জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে ভিয়েনা।
অস্ট্রিয়ার একটি পত্রিকার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।
অস্ট্রিয়ার ওই পত্রিকা দাবি করেছে, বহিষ্কৃত রুশ কূটনীতিক অস্ট্র্রিয়ার একজন নাগরিকের সহযোগতিায় রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন।
তবে অস্ট্রিয়ার দৈনিকটি ওই রুশ কূটনীতিকের পরিচয় প্রকাশ করেনি।
ভিনেয়াস্থ রাশিয়ার দূতাবাস তার ওই কূটনীতিকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে ওই দূতাবাস বলেছে, ভিনেয়ার এ সিদ্ধান্তের ফলে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে।
শিগগিরই মস্কো অস্ট্রিয়ার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।