মালয়েশিয়ার মসজিদে বিদেশিদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে মালয়েশিয়ার সরকার।
পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর মসজিদে গিয়ে নামাজ আদায়ের অনুমতি পেয়েছে দেশটিতে থাকা বিদেশি অভিবাসীরা।
মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠক শেষে দেশটির সিনিয়র প্রতিরক্ষা মন্ত্রী দাতো সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ কথা জানান।
তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে।
তবে সবাইকে নিবন্ধন করে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহারের পর জায়নামাজ সঙ্গে নিয়ে মসজিদের প্রবেশ করতে হবে।
মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।
