বহাল তবিয়তেই আছেন কিম

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের কোমায় থাকার গুজব উড়িয়ে দিতে তার নতুন ছবি প্রকাশ করেছে দেশটি।
বুধবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই ছবি প্রকাশ করেছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার উন ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বৈঠকে অংশ নিয়েছিলেন।
এসময় তিনি করোনা ও টাইফুন মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে সিন্ডিকেট করে কেসিএনএ কিম জং উনের ছবি প্রকাশ করেছে।
ছবিতে উনকে বেশ স্বাস্থ্যবান ও সুস্থ অবস্থায় দেখা গেছে। অবশ্য এই ছবির সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
কারণ উত্তর কোরিয়ায় বিদেশে সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.