কে হচ্ছেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী?

দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার রেকর্ড গড়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর জাপানে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন কিংবা সরকারের নেতৃত্ব এখন কে দেবেন সেই প্রশ্ন জোরাল হয়ে উঠেছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি শুক্রবার বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে আবের হঠাৎ পদত্যাগের ঘোষণা দেয়ার পর।

জাপানের এই প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেয়ায় এখন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। শিনজো আবের স্থলাভিষিক্ত হিসেবে এলডিপির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির পার্লামেন্টেও ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.