লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুস্তাফা আদিব

সাবেক লেবানিজ প্রধানমন্ত্রীদের একটি প্রভাবশালী দল দেশের পরবর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে মুস্তাফা আদিবকে।
সোমবার (৩১ আগস্ট) মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে তার নিয়োগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার মিলিত হয়েছিল ওই গ্রুপটি।
তাদের পক্ষে বক্তব্য রাখা ফুয়াদ সিনিওরা বলেছেন, আদিবের উচিত হবে আর্থিক সংকট ও বৈরুত বিস্ফোরণের পর ভেঙে পড়া লেবাননের সংস্কারে দ্রুত একটি সরকার গঠন করা।
গত ৪ আগস্ট বৈরুতে অনিরাপদে মজুদ থাকা প্রায় আড়াই হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে ১৯০ জন মারা যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.