ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন রোববার বলেছেন, আরও আরব এবং মুসলিম দেশ আমিরাতের পথ অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।
রয়টার্সের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠককালে এমন মনোভাব পোষণ করেছেন ও ব্রায়েন।
ওই বৈঠকে ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জেরাড কুশনারও উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে ও’ব্রায়েন বলেন, আমরা বিশ্বাস করি অন্যান্য আরব এবং মুসলিম দেশ খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের পথে হাঁটবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।