কুকুরকে বানানো হয়েছে বাঘ, ধরিয়ে দিলে পুরস্কার

শহরের রাস্তায় টাইগার! দূর থেকে দেখলে বা হঠাৎ চোখে পড়লে যে কেউ ভয় উঠবেন।
পরক্ষণেই ভুল ভাঙবে এর লম্বা মুখ দেখে। মজার ছলে কুকুরকে এমন বাঘের রূপ দিয়েছেন মালয়েশিয়ায় কোনো এক ব্যক্তি।

দেশটির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বাঘবেশী কুকুরের ছবি। বিষয়টি নিয়ে দিনভরই হইচইয়ে মেতেছেন সে দেশের নেটিজেনরা।
অনেকে শেয়ার দিয়েছেন কুকুরের ছবিগুলো।

সেই বাঘবেশী কুকুরের ছবি শেয়ার করেছে মালয়েশিয়ার একটি পশুপ্রেমী সংস্থাও। তবে হাস্যরসে মাততে নয়, নিজেদের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে তারা এমন কাজের জন্য দায়ী ব্যক্তির শাস্তি চাইছেন।

সংস্থাটির ফেসবুক পেজে লেখা হয়েছে, মজার ছলে এই কাণ্ড করা অনুচিত। এই রঙের কারণে কুকুরটির চামড়ায় গুরুতর ক্ষতি হতে পারে।
অভিযুক্ত ব্যক্তির খোঁজ দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.