নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট হ্যাক করলো কে?

মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। টুইটারের এক নারী মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছেন।

ওই খবরে বলা হয়েছে, হ্যাকিংয়ের শিকার হওয়ার আগে অ্যাকাউন্টটি থেকে বেশ কয়েকটি টুইটে ক্রিপ্টোকারেন্সি মুদ্রার মাধ্যমে সাহায্য চাওয়া হয়।
টুইটার মুখপাত্র বলছেন, তারা ঘটনাটির ব্যাপারে সতর্ক ছিল।
অ্যাকাউন্টটির নিরাপত্তায় তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুধু মোদিই নন, গত কয়েক মাসে বারাক ওবামা, জো বাইডেন ও এলন মাস্কসহ খ্যাতিমান অন্তত ১৩০ জনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।
তবে কারা এ কাজের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.