বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে লিসবনে বিশেষ দোয়া

বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে লিসবনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা পর্তুগাল প্রবাসী মোহাম্মদ হাসান, পর্তুগাল প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লার লিটন কাদরির একমাত্র মেয়ে আয়েশা আক্তার তোহা, আফতাব আহমেদ ও জহিরুল ইসলাম বাপ্পির মৃতুতে বিশেষ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৩০ আগস্ট রোববার লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমিতে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি তাহের আহমদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রাজিব আল মামুন মোহনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লিসবনের ছোট মসজিদের খতিব আলাউদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ারের প্রধান উপদেষ্টা শাহীন সায়েদ, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, হাওলাদার ইফতেখার আহমদ জয়, লস্কর নোমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসিব ও বৃহত্তর নোয়াখালী কমিউনিটির সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম লাবলু ও সালাউদ্দিন, বাদশা, আবু নাঈম মো. শহিদুল্লাহ, আলো, স্বপন, লিটন কাদরী প্রমুখ।

পরিশেষে বিশ্ব করোনার মহামারী থেকে রক্ষা ও পর্তুগাল প্রবাসীদের জন্য দোয়া এবং সব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। সবার মুক্তি চেয়ে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি করা হয়।

 

-মো. রাসেল আহম্মেদ, পর্তুগাল থেকে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.