চীনের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে।
লাদাখ পরিস্থিতির সুযোগ নিতে পারে পাকিস্তান বলে মনে করছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।
পাকিস্তান এমন অপচেষ্টা করলে কঠোর প্রতিক্রিয়া হবে বলে প্রতিবেশী দেশটি হুঁশিয়ারি দিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি বলেন, লাদাখ পরিস্থিতি উত্তপ্ত।
কিন্তু সেই পরিস্থিতির সুযোগ যেন পাকিস্তান নেওয়ার চেষ্টা না করে। তাহলে চরম জবাব দিতে প্রস্তুত ভারত।
পাকিস্তান সেই চেষ্টা করলে চরম দুর্ভোগ কপালে রয়েছে পাকিস্তানের।