‘যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে আর মানবে না ফিলিস্তিন’

ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস বলেছেন, এখন থেকে আর কারও আমাদের পক্ষ থেকে কথা বলার অধিকার নেই।
শুধু আমরাই আমাদের বিষয়ে কথা বলবো।
রামাল্লাহ ও বৈরুতে ফিলিস্তিনি গ্রুপগুলোর সঙ্গে বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, চলতি বছরের শুরু থেকেই আমাদের ওপর চাপ বাড়ছে।
আরব দেশগুলো আমাদের প্রতি তাদের আর্থিক প্রতিশ্রুতি রক্ষা করেনি।
অধিকৃত পশ্চিম তীরে কিভাবে ইসরায়েলের বসতি স্থাপন ঠেকানো যায় তা নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আব্বাস জোর দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো আলোচনায় যুক্তরাষ্ট্রকে একক মধ্যস্থতাকারী হিসেবে মানবে না ফিলিস্তিনের কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.