স্কুল খুলে দিল ইরান

করোনার প্রাণঘাতী থাবার মধ্যেই নতুন শিক্ষা বর্ষের কার্যক্রম শুরু করেছে ইরান।
ইরানে বিশেষ ব্যবস্থাপনায় স্কুল কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং শিক্ষামন্ত্রী মহসিন হাজি মির্জায়ি।
ড. হাসান বলেন, গত শতাব্দীর মধ্যে স্কুল কার্যক্রমের জন্য এটি হবে সেরা বছর।

শিক্ষা মন্ত্রী হাজি মির্জায়ি জানিয়েছেন, নিজ নিজ এলাকার করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় রেখে স্কুলগুলো তাদের কার্যক্রম চালু করবে। তবে করোনা প্রতিরোধের ক্ষেত্রে সকল নিয়মকানুন অবশ্যই মান্য করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.