হাসপাতালে প্রেম, সুস্থ হয়েই বৃদ্ধা ও বৃদ্ধ’র বিয়ে

ভালবাসার আবার বয়স কি! প্রমাণ করলেন ভারতের ৭০ বছরের এক বৃদ্ধ ও ৫৫ বছরের এক বৃদ্ধা।
হাসপাতালে ভর্তি থাকার সময় প্রেম। তারপর পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে।

মধ্যপ্রদেশের অশোকনগর জেলার একটি হাসপাতালে কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন উমরাও সিংহ ও গুড্ডিবাই।
হাসপাতালের ওয়ার্ডে দু’জনের শয্যা ছিল পাশাপাশি। চিকিৎসার জন্য অনেক দিন ভর্তি থাকতে হয়েছিল দু’জনকেই।
এক সঙ্গে কেটেছিল অনেকটা সময়। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য।
তারা দু’জনেই বুঝতে পারেন, তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছে।
হাসপাতাল থেকে ছাড়া পেলে গুড্ডিবাইকে নিজের গ্রামে নিয়ে যান উমরাও।
সেখানে নিজের ছেলেদের সব কথা বলেন। তারপর তাদের সম্মতিতেই আয়োজন হয় বিয়ের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.