একটি প্রধান মহাসড়কে এক নারীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান।
‘বর্বর, জঘন্য’ এই অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ।
ধর্ষণে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ওই নারী দুর্বৃত্তদের হামলার শিকার হন।
পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে তিনি গাড়ি চালিয়ে গুজরানওয়ালা যাচ্ছিলেন।
অজ্ঞাত হামলাকারীরা তার গাড়ি থামিয়ে জানালা ভাঙে এবং কাছের একটি মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে।
তার নগদ অর্থ ও অলঙ্কারও কেড়ে নেয় দুর্বৃত্তরা। স্থানীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে জানায়, সন্তানদের সামনেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।