পর্তুগালে নতুন স্বাস্থ্যবিধি

পর্তুগাল : পর্তুগাল ইউরোপের মধ্যে বিগত বছরগুলোতে ব্যাপক উন্নতি সাধন করেছে এবং সে কারণে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পর্তুগিজ নাগরিকগণ দায়িত্ব পেয়েছেন এবং সর্বোপরি স্বার্থকভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু করোনা মহামারী সবকিছুতেই বাধা সৃষ্টি করছে এবং খোদ দেশের প্রধানমন্ত্রী বাধ্য হয়ে বাণিজ্যিক কর্মকাণ্ড ওপর বিধিনিষেধ আরোপ করেছেন।

পর্তুগালে রাজধানী লিসবন বিধি-নিষেধের আওতায় থাকলেও পুরো দেশব্যাপী তা শিথিল ছিল। তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বর্তমান করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধির আলোকে নতুন বিধিনিষেধ প্রবর্তন করেছেন যা ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

যদিও ইতিপূর্বে গত ৩০ আগস্ট মন্ত্রীসভার বৈঠকের পরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে  ১৫ সেপ্টেম্বর থেকে পুরো দেশ নতুন ঝুঁকিতে প্রবেশ করেছে যার কারণে নতুন বিধি-নিষেধের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়।

প্রধানমন্ত্রী নিম্নলিখিত নতুন পদক্ষেপগুলো ঘোষণা করেছেন-

১. সর্বোচ্চ ১০ জনের একত্রিত হতে পারবে
২. বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সকাল দশটার আগে খুলতে পারবে না
৩. খোলা রাখার সময় সীমা রাত ৮ থেকে রাত ১১টা পর্যন্ত হবে কিনা এই বিষয়টি কামারা মিউনিসিপাল (সিটি কর্পোরেশন)-এর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে
৪. শপিং সেন্টার এবং এ সংক্রান্ত অঞ্চলে সর্বোচ্চ ৪ জন একত্র থাকতে পারবে
৫. রাত ৮টা থেকে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ (খাবারের টেবিলে ব্যতিক্রম)
৬. রাস্তা এবং পাবলিক প্লেসে অ্যালকোহল পান নিষিদ্ধ
৭. রেস্টুরেন্ট, কফি, পেস্ট্রি শপে স্কুল থেকে ৩০০ মিটার দূরত্বে, সর্বোচ্চ একসাথে চারজনের গ্রুপ গ্রহণযোগ্য
৮. খেলার মাঠে দর্শক ছাড়াই খেলা চলবে

তাছাড়া প্রধানমন্ত্রী আগামী  ১৭ সেপ্টেম্বর শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু কার্যক্রম বাধ্যতামূলক করেছেন। বিদ্যালয়গুলোকে নতুন স্বাস্থ্যবিধির আলোকে সাজিয়ে নেওয়া, প্রতিটি বিদ্যালয় জরুরি পরিকল্পনা সমূহ প্রবর্তন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বণ্টন, কেউ সংক্রমিত হলে বা সংক্রমিত সন্দেহ হলে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন।

তাছাড়া প্রধানমন্ত্রী লিসবন এবং পর্তু এরিয়াতে সম্ভব হলে ঘরে বসে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন এবং সম্ভব না হলে, কাজে যোগদান এবং কাজ শেষে বের হওয়ার সময়ের পরিবর্তন এবং সীমিত সংখ্যক লোক দিয়ে রোটেশন। বিরতির সময় পরিবর্তন, পাবলিক যানবাহনে খুবই সতর্কতার সাথে চলাচল ইত্যাদি।

উল্লেখ্য যে গত মার্চ মাসের ৩ তারিখে শুরু হওয়া কোভিড-১৯ সংক্রমণে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ৬২ হাজার ১২৬ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১,৮৫২ জন। এ পর্যন্ত রোগ মুক্তি হয়েছে ৪৩ হাজার ৪৪১ জন এবং বর্তমানে ১৬ হাজার ৮৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মোট আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষ ২৮ হাজার ১৭ জন এবং মহিলা ৩৪ হাজার ১০৯ জন। মোট মৃত্যুর সংখ্যা পুরুষ মাসে ৯৩২ জন মহিলা ৯২০ জন। সর্বমোট মৃত্যুবরণকারীদের মধ্যে ৭০ শতাংশ এর বয়স তদূর্ধ্ব ৮০ বছর। পর্তুগালের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ২ লাখের মত।

প্রধানমন্ত্রী জনগণের প্রতি আকুল আবেদন জানিয়েছেন উক্তদিক নির্দেশনা মেনে চলার জন্য। তবে ইতোপূর্বে পর্তুগালের জনগণ সরকারের নির্দেশনা মেনে চলার কারণে অন্যান্য দেশের তুলনায় করোনাভাইরাস সংক্রমণ অনেকটাই সীমিত করা সক্ষম হয়েছে।

ফরিদ আহমেদ পাটওয়ারি, পর্তুগাল থেকে, যুগান্তর

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.