স্ত্রীর জন্য একাই কুয়া খুঁড়লেন

India1462873202বর্ণবাদী আচরণ ও অপমানের প্রতিশোধ নিতে একাই কুয়া খুঁড়লেন ভারতের মহারাষ্ট্রের নাগরপুরের ওয়াশিম জেলার কলম্বেশ্বরের মালিগাঁওয়ের বাপুরাও তাজনি।

দলিত সম্প্রদায়ের মানুষ হওয়ায় গ্রামের কুয়া থেকে পানি তোলার অনুমতি পাননি তাজনির স্ত্রী। এখান থেকে শুরু হয় তাজনির প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত।

তাজনি দলিত সম্প্রদায়ের মানুষের পানির পানের জন্য ৪০ দিন ধরে একাই এই কুয়া খনন করেন। ১৫ ফুট মাটি খুঁড়ে তারপর পানির সন্ধান পান তিনি।

তাজনি জানান, কঠোর পরিশ্রমের পর পানির সন্ধান পাওয়ায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

তাজনি জানান, তার স্ত্রী গ্রামের উচ্চ বর্ণের এক ব্যক্তির কুয়া থেকে পানি আনতে গেলে তারা অপমান করে তাড়িয়ে দেয়। এরপর তাজনির স্ত্রী তাকে এ ঘটনা জানান। এরপর অপমানের প্রতিশোধ নিতে কুয়া খুঁড়তে শুরু করেন তাজনি।

তাজনি বলেন, এখন শুধু তার স্ত্রী নয়, পুরো সম্প্রদায়ের মানুষ এই কুয়ার পানি পান করতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.