খালেদা জিয়া চাইলে যুক্তরাজ্যে চিকিৎসা সম্ভব: ডিকসন

ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা নিতে চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টকে’ তিনি এ কথা বলেন।

ভার্চ্যুয়ালি আয়োজিত ডিকাব টকে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা নিতে চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি। এ ক্ষেত্রে আমরা সানন্দে রাজি।

ডিকাব টকে ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.